ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশির প্রভাব বিস্তার

     লালমোহনে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশির প্রভাব বিস্তার
    জ্বর, সর্দি ও কাশি নিয়ে রোগীরা হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ঘরে ঘরে জ্বর ও সর্দি-কাশি দেখা দিয়েছে। এর মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। জ্বরের কারণে স্কুল-কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতিও বাড়ছে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে গত দুই সপ্তাহ ধরে এমন অসুস্থতা দেখা দিয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন শত শত রোগী হাসপাতালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এছাড়া প্রতিটি ডাক্তারের প্রাইভেট চেম্বারেও রোগীর ভিড় দেখা গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের জ্বর, সর্দির কারণে পরিবারও আতঙ্কিত । তবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারনে হঠাৎ করে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত হালকা ঠান্ডা পড়া শুরু করেছে। এ কারনে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে।

    লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান বলেন, এ আবহাওয়া মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। এরপর ঠিক হয়ে যাবে। এ থেকে পরিত্রাণের জন্য ভোরে ফ্যানের ভলিয়ম এবং এসি কমিয়ে দিতে হবে। তাছাড়া যেহেতু শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে- এ কারনে শিশুদের প্রতি মায়েদের আরও বেশি যত্নবান হতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ