ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাসনে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, ছেলের মৃতদেহ উদ্ধার

    চরফ্যাসনে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, ছেলের মৃতদেহ উদ্ধার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্টলার ডুবিতে মা-ছেলে নিখোঁজের তিনদিন পরে ছেলে স্বপনের মৃতদেহ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড। মঙ্গলবার সকালে বয়ারচর নামক স্থান থেকে স্থানীয় কয়েকজন লোক নিখোঁজ হওয়া স্বপনের মৃতদেহ দেখে দক্ষিণ আইচা থানা ও চরমানিকা কোষ্টগার্ডকে অবগত করলে, তারা ছুটে স্বপনের মৃতদেহ উদ্ধার করে।

    বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালিউল্লাহ নিশ্চিত করে বলেন, মৃতদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন  বলেন, স্বপনের মৃতদেহটির বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তাঁর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে ।  কিন্তু স্বপনের মা বিলকিস বেগম এখনো নিখোঁজ রয়েছে।

    উল্লেখ্য গত রোববার দুপুরে দক্ষিণ আইচা থানার চরকুকরি মুকরি ইউনিয়নের চর পাতিলা থেকে চর কচ্ছপিয়া আসার পথে মেঘনা নদীতে আকস্মিক ঘুর্ণিঝড়ের কবলে পড়ে পণ্যবাহী ট্রলারে একই পরিবারের ৯ জন নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়লে ট্রলারটি উলটে ঘটনাস্থলে জোনায়েদ (৩) নিহত সহ স্বপন (৩০) ও বিলকিস (৫০) নিখোঁজ হয়।

    খরব পেয়ে চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড ও স্থাণীয়ার উদ্ধার কাজ পরিচালনা করে জোনায়েদকে মৃত সহ ৭ জনকে উদ্ধার করে। গত রোববার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজদের কোন সন্ধান না পাওয়ার কারনে চরকুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ডুবুরী দলের অভিযান প্রয়োজনীতার কথা জানালে ২য় দিনে বরিশাল থেকে  ২জন ডুবুরী, ভোলা জেলা ষ্টেশন কমান্ডার, চরফ্যাসন ষ্টেশন কমান্ডারের নের্তৃত্বে ৭ জন সোমবার দুপুর ২টার সময় দুর্ঘটনাস্থল পৌছে সন্ধ্যা নাগাদ চেষ্টা করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও নদী শীতল না হওয়ার কারনে উদ্ধার অভিযান  সমাপ্ত ঘোষণা করা হয়। এ সময় তাদের সাথে কোষ্টগার্ড, কুকরী মুকরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু হানিফ, ইউপি সদস্য বাদশা, ও নিখোঁজ স্বপনের ভাই মামুন সহ এলাকাবাসী উপস্থিত ছিল।  জানাযায়, স্বপন চরপাতিলা শশুর বাড়ি বেড়াতে এসে ৩দিন পর মুজিবনগর সিকদারের চর ৯ নং ওয়ার্ডে নিজ বাড়ী ফেরার পথে ঐ দুর্ঘটনায় পরে ।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ