ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা
  • আরজে নিরব ও রিপন মিয়া ফের রিমান্ডে

    আরজে নিরব ও রিপন মিয়া ফের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার দুইদিন ও হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (১৮ অক্টোবর) বিকেলে শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রশিদের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।

    এর আগে এদিন আসামিদের আদালতে হাজির করে লালবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস’র উপ-পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেন।

    প্রতারণা করে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ৬ অক্টোবর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক গ্রাহক।

    এর আগে গত ৩ অক্টোবর রিপন মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন থানার ডিজিটার নিরাপত্তা আইনের মামলায় তাকে দুই দিনের এবং প্রতারণার মামলায় একদিনের রিমান্ড নেয় পুলিশ।

    গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার পর প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নিরবকে (আরজে নিরব) গ্রেপ্তার করা হয়। গত ৮ অক্টোবর ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরব গ্রেপ্তার হন। ওইদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ