ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: এমপি শাওন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: এমপি শাওন
    আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন এমপি শাওন ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস’ শ্লোগানে ভোলার লালমোহনে জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    সোমবার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

    আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের আজকের এই দিন (১৮ অক্টোবর) জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত ছিলেন রাসেল। কিন্তু সেই দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেলকেও ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে। ঘাতকরা শেখ পরিবারকে হত্যার মধ্যে দিয়ে চেয়েছিল এদেশ থেকে গণতন্ত্রকে মুছে ফেলবে। এজন্য তারা জাতীর পিতার খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকুরী দিয়েছিল।

    তিনি আরও বলেন, আজকে যদি শেখ রাসেল বেঁচে থাকতো তাহলে হয়তো জাতীর পিতার স্বপ্ন তার হাত ধরে বাস্তবায়ন হতো। জাতীর পিতার অবর্তমানে আজকে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন।  

    এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন, মোখলেছুর রহমান হাওলাদার, ভাইস চেয়ায়ম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম,  অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ওসি মাকসুদুর রহমান মুরাদ, প্রাধমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ