ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • রিং আইডির কার্যক্রম পুনরায় চালুসহ চার দফা দাবি গ্রাহকদের

    রিং আইডির কার্যক্রম পুনরায় চালুসহ চার দফা দাবি গ্রাহকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিং আইডির কার্যক্রম পুনরায় চালু করাসহ চার দফা দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটি গ্রাহকরা। সোমবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

    তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে : রিং আইডির জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিতে হবে; পরিচালক সাইফুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রিং আইডির বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিতে হবে।

    মানববন্ধনে মিরপুর থেকে আসা গ্রাহক সোহাগ বলেন, রিং আইডিতে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের বেশিরভাগই শিক্ষিত বেকার যুবক। কোনো কর্মের সন্ধান না করতে পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এ আইডিতে বিনিয়োগ করেছেন তারা। এ বিনিয়োগের বেশিরভাগই অন্যের কাছ থেকে ধার করে নেওয়া। এরই মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল। আমাদের প্রাপ্য টাকা কোম্পানি নিয়মিত পরিশোধও করছিল। কিন্তু হঠাৎ কেন রিং আইডির পরিচালককে গ্রেফতার করা হলো বা প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো সেটা আমাদের জানা নেই। আমাদের দাবিগুলো মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই।

    মানববন্ধনে রিং আইডির দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ