ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তজুমদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ

    তজুমদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ
    তজুমদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ মাছে ভরবে দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকাল ৯টায় পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

    এই ইউনিয়নে ১হাজার ৭শত ৬৫ জন জেলের মাঝে ২০ কেজি করে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তার আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আ’লীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমির হোসেন, থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক প্রমুখ।

    অপরদিকে দুপুর ১২ টায় চাঁদপুর ইউনিয়নে নিবন্ধীত ৭ হাজার ৩শত ১০ জেলের মধ্যে ৬ হাজার ৭শত ৭১ জেলের মাঝে এই বিশেষ বরাদ্ধের ভিজিএফ’র চাল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম।

    এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান এ কে এম শহিদুল্যাহ কিরন, তদারকী কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন দে, ইউপি সদস্য তৈয়বুর রহমান মাষ্টার, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে মেঘনা সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ