ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যৌন নির্যাতনের প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর

    যৌন নির্যাতনের প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     চরফ্যাশনে যৌন নির্যাতনের প্রতিবাদ করায় স্কুলে ঢুকে ৪র্থ শ্রেণির শিশুশিক্ষার্থী রিয়া বেগমকে (১০) মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক ইকবাল হোসেনের বিরুদ্ধে। শশীভূষণ থানা এলাকার উত্তর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রিয়া বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়। প্রধান শিক্ষককে নালিশ জানাতে গেলে পথে রিয়ার মাকেও ইকবাল মারধর ও লাঞ্ছিত করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক সুফিয়া বেগম। রিয়া জানায়, নাস্তা কেনার জন্য স্কুলসংলগ্ন দোকানে যাই। সেখানে ইকবাল আমাকে দেখে নানা অশ্লীল ভাষায় খারাপ মন্তব্য করে। আমি প্রতিবাদ করে তাকে পাগল বলে স্কুলে ফিরে যাই। কিছুক্ষণ পরে ক্ষুব্ধ ইকবাল স্কুল গিয়ে আমাকে ডেকে এনে এলোপাতাড়ি মারধর করে। সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, বিকালে ওই স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাটি মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইকবাল হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তোলা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ