ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ওহিদ হাওলাদারকে ফের মেম্বার হিসেবে দেখতে চান দৌলতখানবাসী

    ওহিদ হাওলাদারকে ফের মেম্বার হিসেবে দেখতে চান দৌলতখানবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১১ নভেম্বর সারাদেশে একযোগে ২য় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ভোলার দৌলতখান উপজেলার ৭ টি ইউনিয়নের। তারই ধারাবাহিকতায় প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রার্থীরা।

    বিভিন্ন এলাকায় পুরাতনদের উপর আস্থা হারিয়ে নতুনদের প্রার্থী করতে চান ভোটাররা। তবে তার ব্যতিক্রম উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোটাররা।তারা তাদের বর্তমান মেম্বারকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে চান। কারন ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার আবদুল ওহিদ হাওলাদার খুব ভালো মানুষ হিসেবে পরিচিত মুখ জানান এলাকাবাসী ।

    জানা যায় আবদুল ওহিদ হাওলাদার কৈশর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে আসছেন সক্রিয় কর্মী হিসেবে। আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ত্যাগি পরিবারের সদস্য আবদুল ওহিদ হাওলাদার।

    একান্ত সাক্ষাৎকারে আবদুল ওহিদ হাওলাদার জানান বিএনপি জামাত জোট সরকারের আমলে আমরা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি।

    আব্দুল ওহিদ হাওলাদার ৭ নং ওয়ার্ড আওমী লীগের সভাপতি।২০১৭ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল ভোটে নির্বাচত হন।তারপর থেকে তার ওয়ার্ডে জুয়া, মাদক ও ইভটিজিং রোধে কাজ করে আসছেন এবং তা অনেকাংশে নির্মূলের পথে।

    তিনি আরো জানান এযাবৎ তিনি সবমিলিয়ে মোট ১০০০ বয়স্ক, প্রতিবন্ধি, ভিজিএফ ও ভিজিএফের কার্ড বিনামূল্যে করে দিয়েছেন এবং ২৩ টি টিউবওয়েল স্থাপন করেছেন। জেলেদের জেলেকার্ড করে দিয়েছেন।

    এ ছাড়াও করোনাকলীন যতটুকু সম্ভব মানুষের সেবা করেছেন। তিনি আরো জানান আগামীতে নির্বাচত হলে তার এলাকার উন্নয়নমূলক অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ