ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • আক্রান্তের ৯০ শতাংশই বহুতলের বাসিন্দা

    আক্রান্তের ৯০ শতাংশই বহুতলের বাসিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বস্তি এলাকায় নয়, ভারতের মুম্বাইয়ের করোনা আক্রান্তের সিংহভাগই বহুতল ভবনের বাসিন্দা। আগেই উঠে এসেছিল এই তথ্য। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশটির বাণিজ্য নগরী যখন বেসামাল তখনও এই প্রবণতা অব্যহত। 
     
    সম্প্রতি বৃহন্মুম্বই পৌর কর্পোরেশনের (বিএমসি) পক্ষে করোনা আক্রান্তদের ওপর যে তথ্যপ্রকাশ করেছে সেখানে দেখা গেছে, মুম্বাইয়ের সক্রিয় রোগীদের ৯০ শতাংশ বহুতলের বাসিন্দা। মোট সক্রিয় রোগীর মাত্র ১০ শতাংশ থাকেন বস্তি এলাকায়।
     
    বিএমসি যে তথ্যপ্রকাশ করেছে, তা অনুসারে মুম্বইয়ে ৮৭ হাজার ৪৪৩ জন সক্রিয় রোগীর মধ্যে ৭৯ হাজার ৩২ জনই বহুতল বা আবাসনের বাসিন্দা। বিএমসির তথ্য অনুসারে, আন্ধেরি, যোগেশ্বরী, মালাবার হিল, গ্রান্ট রোড, পারেল এলাকায় রয়েছে সবথেকে বেশি মাইক্রোকন্টেনমেন্ট জোন। এই সব এলাকার অধিকাংশ মানুষই বহুতলের বাসিন্দা।
     
    গত বছর করোনার প্রথম ঢেউ যখন এসেছিল তখন মুম্বইয়ের অবস্থাটা এ রকম ছিল না। ২০২০ সালের জুনে মুম্বইয়ের কোভিড আক্রান্তের দুই তৃতীয়াংশই ছিল বস্তি এবং‌ ঘিঞ্জি এলাকার বাসিন্দা। এখন সেখানকার চিত্রটা অনেকটাই আলাদা।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ