ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • বীর মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক রুপার মেডেল দেওয়ার সুপারিশ

    বীর মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক রুপার মেডেল দেওয়ার সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বীর মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি করে রুপার মেডেল দেওয়ার সুপারিশ করেছে।

    রোববার (১০ অক্টোবর) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

    সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, ‘সরকার সব মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সুপারিশ করেছি আইডি কার্ডের পাশাপাশি তাদের ত্যাগের জন্য সম্মানসূচক একটি করে রুপার মেডেল দেওয়ার। মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক প্রদানের সুপারিশ করা হয়েছে। বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বেশি বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে।

    এ ছাড়া, কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিক্রয়ের লক্ষ্যে যৌক্তিক মূল্যের বিবরণীসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করা হয়।

    কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ ও মোছলেম উদ্দিন আহমদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ