ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পালকের  শোক।। সৈয়দ মেহেদী হাসান 

    পালকের  শোক।। সৈয়দ মেহেদী হাসান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    কতটা একা হতে পারো?
    নিঃসঙ্গ চিবুক কিংবা জলকপোত—উড়ে যাওয়া 
    পালকের শোক; ধরো আঁততায়ী জানালার গ্রীলে—
    মস্তকে ঠুকে থাকা চিলে,
    ঠোঁটগুল্ম রেখে যায় আশ্রয়ের মত
    অর্চনার টিকিটুকু নতুবা ফসিল সমাজ
    লিমেরিক আচ্ছাদনে হয়তো কেঁদে ওঠে বন
    আর কত? বনের ভেতরে বন—তার ভেতরে গোরস্থান—
    কাগজে আঁকি...
    মনে করো জীবন একটা আঁকিবুকি
    জাতিসংঘের চেয়েও নিরিহ সুশীল—
    তোমাদের দেবালয়-সমাজ-সোসাইটি
    পাদুকার স্মৃতি একটা অক্ষরের দান—ধরো
    বনের হরিয়াল উড়ে যাবার পরও
    অপেক্ষা ভাজ করে রাখে গ্রিবার শিয়রে
    কবরের বুক উঁচু হয়ে ওঠে একাকীত্বের ভারে—নয়তো 
    ধরলাম আবার শীতমাস...
    সুরকি ওঠা জীবনে একাকী একরাশ—
    ধোয়ার মতন উড়ায় তর্জমা
    একা একাকী একাকিত্বের ট্রমা—চলো দেখে আসি—
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ