ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • পূজার আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি: স্বাস্থ্যমন্ত্রী

    পূজার আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, পূজায় আনন্দ করবেন, প্রার্থনা করবেন। কিন্তু করেনার কথা ভুলে গিয়ে অতিমাত্রায় আনন্দ করে বিপদ টেনে আনবেন না। দেশ থেকে করোনা এখনো বিদায় নেয়নি। সেদিকে খেয়াল রাখতে হবে।

    আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, করোনা অনেক কমে গেছে। শুক্রবার মাত্র ৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বাড়তে তো সময় লাগবে না। আপনারা দেখেছেন অনেক রাষ্ট্রে করোনা আবার বাড়ছে। আমরা চাই না আমাদের দেশে কোনো অনুষ্ঠানের মাধ্যমে করোনা আবার বাড়ুক। ধর্মের পাশাপাশি বিজ্ঞানটাকেও মাথায় রেখে চলতে হবে।

    জাহিদ মালেক আরও বলেন, দেশে এ পর্যন্ত ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে। শিগগিরই শুরু হবে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের মাঝে টিকাদান কাযর্ক্রম।

    মন্ত্রী বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় সারাবিশ্ব এখন প্রশংসা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেক রাষ্ট্র ভ্যাকসিনসহ বিভিন্ন সহযোগিতা দিতে এগিয়ে আসছে।

    অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাসহ পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ