ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশাল বিভাগে করোনার চেয়ে ডায়রিয়ায় আক্রান্ত বেশি 

    বরিশাল বিভাগে করোনার চেয়ে ডায়রিয়ায় আক্রান্ত বেশি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়া রোগে এক হাজার ৫১২ জন ও করোনায় ১২৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময় শুধু পটুয়াখালী জেলায় ডায়রিয়ায় দুই জন ও করোনায় একজনের মৃত্যু হয়েছে।

    বরিশাল স্বাস্থ্য বিভাগের সূত্রে থেকে জানা গেছে,বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে গত চার মাস ২০ দিনে ( ১ জানুয়ারি-২০ এপ্রিল পর্যন্ত) মোট ৩২ হাজার ১৮৩ জন আক্রান্ত ডায়রিয়ায় হন।

    এরমধ্যে সর্বোচ্চ ভোলা জেলায় ৮ হাজার ৯০ জন,পটুয়াখালীতে ৭ হাজার ৩৪১ জন,বরগুনায় ৪ হাজার ৮৪৯ জন,বরিশালে ৪ হাজার ৩৬৯,পিরোজপুরে  ৪ হাজার ২ জন ও সর্বনিম্ন ঝালকাঠীতে ৩ হাজার ৫৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

    এছাড়াও এই বিভাগের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় ৪ জন,বরগুনা ও পটুয়াখালী জেলায় দুইজন করে মোট চারজন আক্রান্ত হয়েছেন।

    অপরদিকে এই বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১২৯ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৩২ জন। এর মধ্যে সর্বোচ্চ বরিশালে জেলায় ৬ হাজার ২১০ জন,পটুয়াখালীতে ২ হাজার ২৯ জন, ভোলায় ১ হাজার ৫৭৪ জন, ৪ হাজার ৩৬৯,পিরোজপুরে ১ হাজার ৪৯৮ জন,বরগুনায় ১ হাজার ১৭৫ জন ও সর্বনিম্ন ঝালকাঠীতে ১ হাজার ১৪০জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে এই ৬ জেলায় মোট ২৪৪ জনের মৃত্যু আর এতে সুস্থ হয়েছেন ১১ হাজার ১৪৫ জন।

    মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ