ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • মনোনয়ন বোর্ডের সভায় শেখ হাসিনা

    দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না

     দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    যারা নৌকার বিরোধিতা করবে তাদের আগামীতে দল ও জনপ্রতিনিধি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না। দলের সিদ্ধান্ত অমান্যকারীরা ভবিষ্যতে দলের কোথাও মনোনয়ন পাবেন না। 

    গতকাল বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভার দ্বিতীয় দিনে মনোনয়ন প্রসঙ্গে অনির্ধারিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র জানায়, বিকাল ৪টায় বৈঠক শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা)  চলছিল। বৈঠকে উপস্থিত দুজন সদস্য দলীয় প্রধানের এমন হুঁশিয়ারির কথা বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। 

    সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এ দলে ইউনিয়ন পর্যায়ে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু একজনকে মনোনয়ন দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে নানাভাবে মূল্যায়ন করতে হবে। এখন থেকে যারা নৌকার বিরোধিতা করবে তাদের আর দল ও পরবর্তীতে যে কোনো জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হবে না। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে অতীতে ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতা যতই জনপ্রিয় হোক না কেন, তাদের আর নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হবে না। দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, রশিদুল আলম প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ