ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার নেবে না

     ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার নেবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না। তবে যে সব কম্পানি দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

    শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। যেসব ই-কমার্স প্রতিষ্ঠান অনিয়ম-দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার। এখন পর্যন্ত ১০ থেকে ১২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

    পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেখানে দাম বৃদ্ধির কারণে আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়াও বিশ্ববাজারে চিনির দাম বেশি হওয়ায় আমাদের দেশে এর প্রভাব পড়েছে। তবে আগামী সপ্তাহে পেঁয়াজসহ সব পণ্যের দাম কমার আশ্বাস দেন মন্ত্রী।

    অনুষ্ঠানে এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ