ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৫ মাস পর আদালতের মাধ্যমে থানায় মামলা

    মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণ, আটক ১

    মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণ, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে ধর্ষণ করে প্রতিবেশী বাসিন্দা এক যুবক। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতাব্বরা সমাধানের আশ্বাস দিয়েও কোন সমাধান করেনি গত ৫ মাস। পরে ভূক্তভোগী পরিবার ভোলায় নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করলে আদালতের নির্দেশে মনপুরা থানা সোমবার  (৪ অক্টোবর )  নারী ও শিশু নির্যাতন আইনে মামলা গ্রহন করে। এই সুযোগে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই যুবক চট্রগামে পালিয়ে যায়।

    মঙ্গলবার (৫ অক্টোবর) মনপুরা থানার পুলিশের একটি টিম চট্রগ্রামের কোতায়ালী লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত যুবককে আটক করে মনপুরায় নিয়ে আসে। পরে বুধবার আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

    নারী ও শিশু নির্যাতন মামলার আটককৃত আসামী হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মো. মাহবুবুবের ছেলে মো. শামীম (২১)। তিনি চট্রগ্রামে দর্জির কাজ করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে রাত ১১ টায় মুঠোফোনে শামীম ওই যুবতীকে বাড়ীর পাশে পুকুর পাড়ে আসতে বলে। পরে বিবাহের আশ্বাসে মুখ চেপে ধর্ষণ করে। একপর্যায়ে মুখ থেকে হাত সরিয়ে নিলে ওই যুবতী চিৎকার দেয়। পরে এলাকার লোকজন এসে ওই যুবক ও যুবতীকে বিবস্ত্র অবস্থায় আটক করে। ওই রাতেই যুবকের পিতা-মাতা মেয়েকে পুত্রবধু হিসাবে মেনে নেয়। এমনকি পরদিন রেজিস্ট্রি বিবাহ হবে বলে আশ্বাস দিয়ে যুবককে ছাড়িয়ে নেয়। কিন্তু পরদিন ওই যুবক চট্রগ্রামে পালিয়ে যায়।

    এতে ভুক্তভোগী পরিবারটি হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তিনি থানা কিংবা আদালতের মামলা করার পরামর্শ দেন। কিন্তু স্থানীয়ভাবে সমাধানের আশ্বাসে সমাধান না হলে গত ৯ আগস্ট থানায় মামলা করতে গেলে আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়। পরে ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করে ভূক্তভোগী পরিবার। আদালতের নির্দেশে মনপুরা থানা  সোমবার  নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয়। পরেদিন  পুলিশ অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে ওই যুবককে আটক করে।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতের নির্দেশে মনপুরা থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়। পরে চট্রগ্রামে অভিযান চালিয়ে ধর্ষণের আসামী শামীমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ