ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আদালতে বোমা হামলা: ১৬ বছরের অপেক্ষার অবসান আজ

     আদালতে বোমা হামলা: ১৬ বছরের অপেক্ষার অবসান আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    চট্টগ্রাম আদালতের পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালিয়ে পুলিশ সদস্যসহ দুজনকে হত্যার মামলার রায় আজ রোববার দেওয়া হবে। এ রায়ের মধ্য দিয়ে হতে যাচ্ছে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান।

    এর আগে, ২১ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত। ওই সময় আসামি জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ৩ অক্টোবর রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আদালত। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী।

    ২০০৫ সালের ২৯ নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।

    সেই মামলায় ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর মধ্যে অন্য একটি মামলায় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানির ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। 

    বাকি দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান পলাতক ও জাবেদ ইকবাল কারাগারে রয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ