ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু 
  • করোনা আক্রান্ত মনমোহন সিং

    করোনা আক্রান্ত মনমোহন সিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের করোনা শনাক্ত হওয়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার তার করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

    এর আগে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পাঁচটি পরামর্শ দিয়েছিলেন মনমোহন সিং।

    এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় আরো দুই লাখ ৭৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দিনে দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

    ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক হাজার ৬১৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ৭৬৯ জন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ