ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট
  • উজিরপুরে ২০টি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন

    উজিরপুরে ২০টি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালের উজিরপুরের সাতলায় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের মাঝে ২০টি আশ্রয়ন প্রকল্পে বসত ঘরের উদ্বোধন করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার দুপুর ১২টায় আশ্রয়ন প্রকল্পের উেেদ্বাধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস। 

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইর”ল বাশার লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘর পরিদর্শন করেন এবং হতদরিদ্র ২০টি পরিবারের মধ্যে বসত ঘরের চাবি বিতরণ করেন। 

    এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ডিজিটাল  বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি হতদরিদ্র পরিবারের মাঝে ঘরসহ বিভিন্ন সাহায্যের হাত প্রসারিত করা হবে। ইতিমধ্যে জমি আছে ঘর নেই তাদেরকেও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ ছাড়াও জমিও নেই, ঘরও তাদেরকেও প্রধানমন্ত্রী ঘর উপহার দিয়েছেন। 

    ইউপি চেয়ারম্যান খাইর”ল বাশার লিটন বলেন, আমাদরে ইউনিয়নে এই প্রথম একত্রে ২০টি হতদরিদ্র পরিবারকে ঘর দেওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আরো বলেন, আমরাও সরকারের পাশাপাশি থেকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অগ্রণী ভ‚মিকা পালন করব। এদিকে হতদরিদ্ররা ঘর পেয়ে আনন্দ উল­াস করে বলেন, প্রধানমন্ত্রীর দয়ায় ঘর পেয়েছি। তাই পরিবারের সকল সদস্যদের নিয়ে একটু আশ্রয়ের ঠিকানা হয়েছে। তা না হলে আমাদেরকে রাস্তার পাশে তাবু টানিয়ে থাকতে হত। উনাকে দোয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না আমরা।    
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ