ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা 

    প্রতারক মতিন মাদক-জাল টাকাসহ র‌্যাবের খাঁচায়

     প্রতারক মতিন মাদক-জাল টাকাসহ র‌্যাবের খাঁচায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    প্রথম শ্রেণি পাশ লক্ষ্মীপুরের আব্দুল মতিন। নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রীর পিএস-১ হিসেবে। এমন পরিচয় দিয়েই সরকারের বিভিন্ন দপ্তরে, আর্থিক প্রতিষ্ঠানে রপ পাল্টিয়ে নানা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে মতিন। ব্যাংক বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শুধু তাই নয় জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া এ প্রতারক। 

    সোমবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সাংবাদিকদের এসব তথ্য জানায় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। এর আগে জেলার রামগতি চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

    র‌্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, রামগতির চর আফজাল গ্রামের মৃত আব্দুর রবের ছেলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। নিজের দুটি এন আইডি তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসাছিল মতিন। 

    তার কোন বৈধ পেশা নেই। সে একজন প্রতারক, জাল টাকা ও মাদক ব্যবসায়ী। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার বসত ঘর থেকে ৫০ পিস ইয়াবা, ১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য মানের জাল টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি সীল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড, ২টি খাম, তার ও তার পিতার বিভিন্ন নামীয় আইডি কার্ডসহ অন্যান্য আলামত জব্দ করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। তার বির”দ্ধে ৩টি মামলা দায়েরের প্রস্ততি চলছে। এছাড়া তার বির”দ্ধে বিভিন্ন থানায় আরো ১২ টি মামলা রয়েছে বলে জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ