ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু 
  • সন্তানকে মারধরের বিচার চাইতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

    সন্তানকে মারধরের বিচার চাইতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুর সদর উপজেলায় সন্তানকে মারধরের বিচার চাইতে গিয়ে ইদ্রিস সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে বুকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রোববার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ইদ্রিস সরদার ওই গ্রামের মৃত মকদম আলী সরদারের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

    পরিবারের জানায়, রোববার বিকেলে ইদ্রিস সরদারের ছেলে শাওন সরদার (১০) প্রতিবেশী ইসমাইল ঢালীর পুকুর পাড়ের গর্তে মাছরাঙা পাখির ছানা খুঁজতে যায়। এসময় প্রতিবেশী মৃত ইউসুফ আলী সরদারের ছেলে রুবেল সরদার (২৫) শাওনকে মারধর করে।

    এরপর শাওনের বাবা ইদ্রিস সরদার ও মা পেয়ারা বেগম এ বিষয় নিয়ে কথা বলতে রুবেলের বাড়িতে যান। তখন রুবেল সরদার, তার মা কুলসুম বেগম (৬০) ও বোন জরিনা বেগম (৪০) মাটিতে ফেলে ইদ্রিস সরদারকে এলোপাথাড়িভাবে ঘুষি দিতে থাকেন। এতে ইদ্রিস আহত হয়ে জ্ঞান হারান। পরিবার তাকে সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ইদ্রিস সরদারের বড় ছেলে রাসেল সরদার বলেন, রুবেল, কুলসুম ও জরিনা মিলে আমার বাবার বুকে ঘুষি মেরে তাকে হত্যা করেছে। আমি ওদের বিরুদ্ধে মামলা করবো। এ হত্যার বিচার চাই। তবে রুবেলসহ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন।

    শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, পরিবার ইদ্রিস সরদারের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে নিয়ে আসি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ