ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হলো ৩২০০ টাকায়

    ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হলো ৩২০০ টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদরের মেঘনা নদীতে জেলেদের জালে এবার ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে মাছটি ৩২০০ টাকায় বিক্রি করা হয়।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মেঘনা নদীতে মো. করিম মাঝির জালে ধরা পড়ে ইলিশটি। পরে সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে ইলিশ মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।


    তুলাতুলি মৎস্য ঘাটের মো. কামাল ব্যাপারীর আড়তের ম্যানেজার মো. নাছিম জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দিকে ইলিশটি নানু চেয়ারম্যানের আড়তে নিয়ে এসে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এসময় তার সহযোগী মো. আল আমিন ৩২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে আগের ইলিশ মাছের সাথে ওই মাছটি বরিশাল আড়তে পাঠানো হয়।

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে অনেক বড় বড় ইলিশ নদীতে ডিম ছাড়তে আসছে। যার কারণে জেলেদের জালে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ