ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় নিহত দ্ইু জেলের লাশ দাফন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার 

    মনপুরায় নিহত দ্ইু জেলের লাশ দাফন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ভোলার মনপুরায় নিহত দুই জেলের লাশ জানাযা শেষে দাফন করা হয়। তবে শনিবার বিকেল সাড়ে ৪ টায় ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ জেলে মিজানুর রহমান লাশ উদ্ধার হয়েছে জানিয়েছে ওসি সাইদ আহমেদ।

    এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানিয়েছেন রোববার (২৬ সেপ্টেম্বর) নিহত দুই জেলে পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

    শনিবার বিকেলে উদ্ধার হওয়া নিখোঁজ জেলের লাশ জানাযা শেষে দাফন করা হয়। 

    এছাড়াও শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে নিহত জেলে রুবেল ও একই ইউনিয়নে দাসেরহাট গ্রামে নিহত জেলে মোঃ মাফুর জানাযা শেষে নিজ বাড়ির সামনে দাফন করা হয়েছে। 

    এর আগে শুক্রবার সন্ধ্যায় কামাল মাঝির ট্রলারে করে ডুবে যাওয়া ট্রলারের জীবিত ৮ জেলে ও নিহত দুই জেলের লাশ মনপুরার ভূইয়ার হাটের ব্রিজ সংলগ্ন খাল পাড়ে আনা হয়। এই সময় ডুবে যাওয়া ট্রলারের ১১ জেলের স্বজনরা সহ উপজেলার হাজারো মানুষ খাল পাড়ে অবস্থান করে। কামাল মাঝির ট্রলার খাল পাড়ে পৌঁছালে জেলের স্বজনরা হাউ-মাউ করে কান্না শুরু করে। পরে পুলিশি কার্যক্রম শেষে জীবিত জেলেদের ও মৃত দুই জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উদ্ধার হওয়া দুই জেলের লাশ জানাযা শেষে দাফন করা হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ