ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল বৃদ্ধের

    রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল বৃদ্ধের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধ জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    আব্দুর রশিদ ওই ওয়ার্ডের মৃত ফখরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন জেলে।

    স্থানীয়রা জানায়, ভোরে আব্দুর রশিদ নদীতে মাছ শিকারের উদ্দেশে ঘর থেকে বের হন। খালপাড় এলাকায় পৌঁছালে রাস্তায় পড়ে থাকা পল্লীবিদ্যুতের মূল লাইনের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান  জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ