ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রামেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

     রামেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
     
    মৃতদের মধ্যে দু’জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের দিন করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত দু’জনের বাড়িই রাজশাহীতে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।  

    চলতি মাসে এ নিয়ে মোট ১৪৬ জনের মৃত্যু হলো। এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।

    এদিকে, গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে জেলার ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ