ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিল ভারত

    বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন্ধুত্বের নিদর্শন আর সোহার্দপূর্ণ সর্ম্পক্য বাড়াতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫টি ঘোড়া দিয়েছে।

    রোববার (০৪ এপ্রিল) দুপুর ১২ টায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা শুন্য রেখায় এ ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

    উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন- যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লের্ণেল আরকে সাজেত।

    এদিকে ভারতীয় ঘোড়া প্রবেশের ঘটনায় বেনাপোল সীমান্তে দুই দেশের বিভিন্ন সরকারি দপ্তরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ উৎসুক জনসাধারণও ঘোড়া দেখতে ভিড় জমায় সীমান্ত এলাকায়।

    উল্লেখ্য এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল সীমান্তে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ প্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দেয়।

    জানা যায়, দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সোহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে বিভিন্ন সময় ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবিও পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত এধরনের ঘোড়া ও কুকুর উপহার দিয়ে থাকে। তারই অংশ হিসাবে আজ এ ১৫টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়।

    বেনাপোল চেকপোস্ট দিয়ে উপহারের ঘোড়া প্রবেশের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল হোসেন বলেন, ‘ঘোড়া হস্তান্তরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা চলছে। কাজ শেষ হলে এসব ঘোড়া চেকপোস্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা ট্রাক যোগে ঢাকার সাভারের উদ্দেশ্যে নিয়ে যাবেন। সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।’


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ