ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: মনপুরার দুই জেলের মৃত্যু

    বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: মনপুরার দুই জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভোলার মনপুরার গিয়াস উদ্দিন মাঝির জেলে ট্রলারে সাথে জাহাজের সংঘর্ষের ঘটনায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে দুই জেলের মৃত্যুর ঘটনা ঘটে ও এক জেলে নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের জীবিত ৮ জেলে ও মৃত ২ জেলের লাশ নিয়ে মনপুরার উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ ও ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা অপর ট্রলারের মাঝি মো. কামাল।

    শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় চট্রগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকার অবস্থায় জাহাজের সাথে ট্রলারের সংঘর্ষে এই দুঘর্টনা ঘটে।

    ট্রলার ডুবির ঘটনায় নিহতরা জেলেরা হলেন, মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। এদের বাড়ি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অপর নিখোঁজ জেলে হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

    ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় গিয়াস উদ্দিন মাঝি ট্রলারে থাকা জেলেরা চট্রগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে জাল পাতা অবস্থায় মাছ শিকার করছিল। এই সময় একটি জাহাজ পিছনে ধাক্কা দেয়। তাৎক্ষনিক ট্রলারটি ডুবে যায়। এই সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করে। কিন্তু সাগরে নিখোঁজ থাকা এক জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না পাওয়ায় জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে মনপুরা উদ্দ্যেশে কামাল মাঝির ট্রলার রওয়ানা হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, জেলে ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয় ও এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্ঠা চালানো হচ্ছে।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিষার মো. শামীম মিঞা জানান, নিহত জেলে পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্ঠা অব্যাহত রয়েছে।

    এদিকে এই রির্পোট (বিকেল ৪ টা) লেখা পর্যন্ত জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে কামাল মাঝির ট্রলার এখনো মনপুরায় পৌঁছেনি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ