ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা : বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের নিন্দা

    সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা : বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের নিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সহ সাধারণ সম্পাদক দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শামীম হোসেন শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক ও দৈনিক বরিশালের আলোর প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামাল জুয়েল, দপ্তর সম্পাদক এবং দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক সাইদুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক ও দৈনিক আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন, দৈনিক সকালের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ বেলাল হোসেন শিকদার, বরিশাল সংবাদ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবায়দুল হক তুহিন, বরিশাল সংগ্রাম ডট কমের সম্পাদক অনিক ইসলাম রানা’র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এনে মোকাম বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আইন ও নিয়ম ভঙ্গ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় ষড়যন্ত্রমূলকভাবে সাইবার পিটিশন মামলা করেন জনৈক মোঃ মৌজে আলী খান। 

    এ বিষয় নিয়ে বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নগরীর সদর রোডে অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া উপযুক্ত কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। একই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সভায় বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ