ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ভোলায় পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে রাতভর গাছে বেঁধে নির্যাতন

     ভোলায় পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে রাতভর গাছে বেঁধে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পরকীয়ার অভিযোগ এক প্রবাসীর স্ত্রীকে রাতভর গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় নজরুল নামে এক ব্যক্তি ওই গৃহবধূকে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূর স্বজনরা। 

    গত রোববার (১২ সেপ্টেম্বর) মধ্য রাতে ঘটনাটি ঘটলেও দুদিন আগে ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চলছে নিন্দার ঝড়। 


    ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেখা আকতার জানান, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নির্যাতনের শিকার দুই সন্তানের জননী ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। আমরা তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পেয়েছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ওই গৃহবধূর স্বামী প্রবাসী। তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন স্থানীয় নজরুল নামে এক ব্যক্তি। গত ১২ সেপ্টেম্বর মাঝ রাতেও পুনরায় কুপ্রস্তাব নিয়ে গৃহবধূর ঘরে আসেন নজরুল। তার কুপ্রস্তাবে রাজি না হয়ে বাড়ির অন্যদের বিষয়টি জানালে পরকীয়ার অভিযোগ এনে রাত ২টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত প্রকাশ্যে গাছে বেঁধে তাকে অমানবিক নির্যাতন করা হয়। 

    ওই গৃহবধূর স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অপবাদ দিয়ে হঠাৎ ঘরে ঢুকে পরকীয়ার মিথ্যা নাটক সাজিয়ে রাতভর ওই গৃহবধূকে নির্যাতন করেছেন নজরুল। 

    তবে অভিযুক্ত মো. নজরুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 


    এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, ওই গৃহবধূকে পরকীয়ার অভিযোগে গাছে বেঁধে  প্রকাশ্যে নির্যাতনের খবরটি আমি শুনেছি। দুই পক্ষেকে ডেকেছি। দুই পক্ষের কথা শুনে এর সঠিক সমাধান করা হবে। 

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,  এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ