ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট
  • আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতারে লকডাউন প্রশ্নবিদ্ধ: চরমোনাই পীর

    আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতারে লকডাউন প্রশ্নবিদ্ধ: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানির কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। আজ রবিবার এক বিবৃতিতে একথা বলেন তিনি। 

    বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দেশের নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের গ্রেফতার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে।

     যে মুহূর্তে মহমারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠছে। সর্বত্র মানুষ আতঙ্কিত। এহেন পরিস্থিতিতে আলেম ওলামাদের অযথা হয়রানি নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না। 

    তিনি বলেন, দেশে মাদরাসা শিক্ষকসহ আলেম-ওলামাদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুর”তেই দেশের আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। 

    ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, গত কয়েক দিনে সারাদেশে শত শত নিরীহ আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার করা হয়েছে। যে কোনো ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেম-ওলামার নৈতিক দায়িত্ব। তাদের এই নৈতিক দায়িত্ব পালনে বাধা দান ও তাদের গ্রেফতার মেনে নেয়া যায় না। 

    তিনি আলেম ও মাদরাসা শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান। 

    পীর সাহেব বলেন, দেশের কোন শ্রেণি ও পেশার মানুষই আজ নিরাপদ নয়। বাঁশখালীতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পবিত্র রমজানের ইফতার, সাহরি ও তারাবিহ ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা। কেন এবং কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখতে হবে। পবিত্র রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেওয়া যায় না।

    পীর সাহেব বলেন, চরমোনাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ