ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ক্রেতা সংকটের কারনে

     লোকসানের মুখে তরমুজ ব্যবসায়ীরা

      লোকসানের মুখে তরমুজ ব্যবসায়ীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের কারণে বরিশালসহ জেলার প্রতিটি উপজেলার ক্রেতা সংকটের কারনে লোকসানের মুখে পরেছে তরমুজ ব্যবসায়ীরা।

    ব্যবসায়ীরা জানিয়েছেন, চলমান লকডাউন ও রমজানকে ঘিরে লোকজন ঘর থেকে বাহিরে বের হচ্ছেন না। ফলে স্থানীয় বাজারগুলোতে মৌসুমী ফল তরমুজের চাহিদা কমে গেছে। ক্রেতা কমে যাওয়ার কারনে পাইকারী দোকানে মজুদ করা তরমুজ পচন ধরতে শুর” করেছে। 

    খোঁজনিয়ে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার তরমুজের বাম্পার ফলন পেয়েছে। লকডাউনের আগে অধিকাংশ চাষী তাদের খেত বিক্রি করায় এবার তরমুজের ভাল দামও পেয়েছেন। তবে পাইকারী বিক্রেতারা খেত থেকে তরমুজ ক্রয়ের পর ট্রাক ভর্তি করে বিভিন্ন মোকামে পাঠানোর পর পরই লকডাউনের ঘোষনা আসে। যেকারণে লোক সমাগম কমে যাওয়ায় ক্রেতা সংকট দেখা দিয়েছে।

    রবিবার দুপুরে উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারী তরমুজ বিক্রেতারা তাদের দোকানের সামনে ও ভিতরে শত শত তরমুজ সাজিয়ে রেখেছেন। কঠোর লকডাউনের কারণে উপজেলার বিভিন্নস্থানের পাইকারী ক্রেতারা আসতে না পারায় দোকান ভর্তি তরমুজ পরে রয়েছে।

    পাইকারী তরমুজ ব্যবসায়ী রহুল আমিন মুন্সি বলেন, লকডাউনের আগে তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠীসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় আট লাখ টাকার তরমুজ ক্রয় করেছেন। হঠাৎ করে কঠোর লকডাউন শুর” হওয়ায় কোন পাইকার আসতে পারছেন না। যে কারণে এখন খুচরা বিক্রি করতে হচ্ছে।

    একই বাজারের ব্যবসায়ী আলতাফ বিশ্বাস বলেন, বর্তমানে তার দোকানে প্রায় তিন লাখ টাকার তরমুজ রয়েছে। উপজেলা সদর থেকে শুর করে বিভিন্নস্থানের খুচরা বিক্রেতারা তার কাছ থেকে তরমুজ ক্রয় করেন। কিন্তু কঠোর লকডাউনের কারণে তারা আসতে না পারায় দোকান ভর্তি তরমুজ পরে রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ