ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ডকুমেন্টারি নির্মাণে ১ম হয়েছে লালমোহন হা-মীম স্কুল

    ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ডকুমেন্টারি নির্মাণে ১ম হয়েছে লালমোহন হা-মীম স্কুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক ভিডিও ডকুমেন্টারী নির্মাণে ভোলা জেলায় ১ম স্থান অধিকার করেছে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ। সোমবার দুপুরে লালমোহন হা-মীমে আকস্মিক সারপ্রাইজ ভিজিটে গিয়ে এ প্রতিষ্ঠানের পরিচালক মো. রুহুল আমিনের হাতে ১ম স্থান অর্জনের ক্রেস্ট তুলে দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস। এসময় জেলা রিসোর্স কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

    ২০১৯ সালে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক শিখনফল অর্জনে বিশেষ পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়নের নির্দেশ দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের সমন্বয়ে দলগতভাবে একটি করে ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। একই কার্যক্রমের অংশ হিসেবে স্কুলগুলোও সমন্বিত ডকুমেন্টরি তৈরি করেছে। শিক্ষার্থীদের তৈরি এসব ভিডিও ও স্কুলের তৈরি ডকুমেন্টরি ওই সময় স্ব স্ব শিক্ষা অফিসে পাঠানো হয়। সেখান থেকে যাচাই বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হয়। ভোলা জেলায় এ ভিডিও ডকুমেন্টারী নির্মাণে ১ম স্থান অর্জন করেছে লালমোহন উপজেলার লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ। ভিডিও ডকুমেন্টারিতে সহযোগিতা করেছেন লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. জসিম জনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ