ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় চাউলের বস্তা পড়ে ঘাট শ্রমিকের মৃত্যু

    মনপুরায় চাউলের বস্তা পড়ে ঘাট শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় কার্গো থেকে চাউলের বস্তা খালাসের সময় পা পিছলিয়ে মো. শামীম নামে এক ঘাট শ্রমিক নদীতে পড়ে যায়। পরে গুরুত্বর আহত ওই ঘাট শ্রমিককে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত ঘাট শ্রমিক মো. শামীম (২২) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মো. নুরনবীর ছেলে । 

    সোমবার বাদ জোহর চরগোয়ালিয়া গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে শনিবার বিকেলে উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টার হাট ঘাটে ঢাকা থেকে ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসা কার্গো থেকে চাউল খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিনই দ্রুত বরিশাল হাসপাতালে নিয়ে গেলে রোববার রাতে ওই ঘাট শ্রমিকের মৃত্যু হয়।

     ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। তবে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ