ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে কাঠ ব্যবসায়ীর পুরুষাঙ্গ ও গলা কাটা লাশ উদ্ধার

    লালমোহনে কাঠ ব্যবসায়ীর পুরুষাঙ্গ ও গলা কাটা লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নিজ বসত ঘর থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী নূরুন্নাহার। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতের কোনো সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

    লালমোহন থানার এসআই নূরউদ্দিন জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নানের পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিন্নস্থানে কাটা রয়েছে। ছুরি এবং ধারলো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। যেহেতু নিহতের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাই আমাদের ধারণা এ হত্যা কান্ডের সাথে স্ত্রী নূরুন্নাহার জড়িত থাকতে পারে। তবে পুলিশ ঘটনার সঠিক তদন্ত করছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ