ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • তিন দিন পর পৃথিবীতে ফিরেছেন সেই ৪ নভোচারী

     তিন দিন পর পৃথিবীতে ফিরেছেন সেই ৪ নভোচারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহাকাশে তিন দিন কাটিয়ে দেওয়ার পর পৃথিবীতে ফিরেছেন সেই ৪ সাধারণ নভোচারী। গত বুধবার তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা হয় স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেটটি। আর এ মহাকাশযাত্রার নাম দেওয়া হয় ইন্সপিরেশন ফোর।

    স্থানীয় সময় শনিবার তাদের বহন করা স্পেস এক্সের মডিউল আটলান্টিক মহাসাগরে অবতরণ করে। এই চার পর্যটকের কেউই পেশাগতভাবে নভোচারী নয়।

    এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে কেবল বেসামরিক নাগরিকদের বহনকারী নভোযান পাঠাল স্পেসএক্স। এই ভ্রমণের স্পন্সর করেছেন মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। তিনি শিফটফোর পেমেন্টস-এর প্রতিষ্ঠাতা চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। তার পাইলট ট্রেনিংও রয়েছে। এতে তার ২০০ মিলিয়র ডলার খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
    বাকি ৩ জনকে জ্যারেডই নির্বাচন করেছেন। প্রতিযোগিতার মাধ্যমে হেইলি আর্সেনউক্স নামের এক ২৯ বছর বয়সী পেডিয়াট্রিক ক্যান্সার সার্ভাইভারকে বেছে নিয়েছিলেন জ্যারেড। অপর জন হলেন ক্রিস সেমব্রোস্কি। তিনি মার্কিন বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তা। বর্তমানে তিনি সিয়াটলের লকহিড মার্টিনে অ্যারোস্পেস ডেটা ইঞ্জিনিয়ারের কাজ করেন। অপরজন ভূতত্ত্ববিদ সিয়ান প্রক্টর। ২০০৯ সালে নাসার মহাকাশচারী হওয়ার জন্য নির্বাচিত হলেও শেষ মুহূর্তে তার নাম বাদ দেওয়া হয়েছিল। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ