ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় গ্রাহকদের হাজার কোটি টাকা নিয়ে উধাও: গ্রাহকদের মানববন্ধন 

    ভোলায় গ্রাহকদের হাজার কোটি টাকা নিয়ে উধাও: গ্রাহকদের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় আড়াই হাজার গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এর কর্ণধার মঞ্জুরুল আলম। এদিকে টাকা ফেরতের দাবিতে  বরিবার ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েক শত গ্রাহক। আজ রবিবার সকালে গ্রাহকরা আদালত পাড়া ও প্রেস ক্লাবের সামনের মানব বন্ধন করেছে। পরে তার বিক্ষোভ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। 

    সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়া এই সংস্থাটি লোভনীয় লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪ বছরে প্রায় আড়াই হাজার গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে অন্তত এক  হাজার কোটি টাকা তুলে নিয়েছে। প্রথম দিকে কিছু লভ্যাংশ দেয়া হলেও এক পর্যায়ে লভ্যাংশ দেয়া বন্ধ করে দেয় ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। পরে গ্রাহকরা তাদের মূল টাকা ফেরৎ চাইলে এক পর্যায়ে মঞ্জুরুল আলম সপরিবারে পালিয়ে যায়। 

    গ্রাহকরা জানান বিপুল অঙ্কের ওই টাকা দিয়ে মনঞ্জুর আলম তার শ্বশুর আব্দুল খালেক, স্ত্রী রোজিনা , ভাই ইউছুফসহ  আত্মীয় স্বজনদের নামে বেনামে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। 
    ইতোমধ্যে টাকার দাবিতে গ্রাহকরা ১৬টি মামলা করেছেন। এসব মামলায় মঞ্জুরের তিন ভাই ও শ্বশুরসহ ৫ জন জেল হাজতে রয়েছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ