ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলা 

     মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইউপি সদস্য মোতাচ্ছের হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে। হামলায় আহত ওয়াদুদ শিকদার পিরু (৫০) কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

    আহত পিরু উপজেলার বেতমোর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজ শিকদারের ছেলে ও বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। শনিবার উপজেলার রাজপাড়া গ্রামের অধিকার বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আহত পিরু অভিযোগ করেন, মোদাচ্ছের তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। গত প্রথম ধাপের নির্বাচনী ক্যাম্পেইন চলাকালীন মেদাচ্ছের আমাকে নির্বাচন থেকে সরে যাবার জন্য বারবার হুমকি দেয়। এতে রাজি না হলে নির্বাচনের পূর্বে তার দলবল নিয়ে তিনি আমার ওপর হামলা চালায়। মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। জেল থেকে বের হয়ে নির্বাচনে তার অনেক টাকা খরচ হয়েছে বলে চাঁদা দাবি করে আসছিলো। 

    শনিবার গ্রামের বাড়ি থেকে পৌর শহরে আসার পথে বেতমোর বাজার সংলগ্ন স্থানীয় অধিকারী বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোদাচ্ছের এর নেতৃত্বে ৪/৫টি মোটর সাইকেল পিছন থেকে এসে দেশীয় অস্ত্র উঁচিয়ে আমার গতিরোধ করে। এসময় এলাপাথারী পিটিয়ে গুরুতর জখম করে আমার কাছে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ