ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে বহু হতাহত

    আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে বহু হতাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদে শনিবার অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তালেবানের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। 


    ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান সদস্য জানান, বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পেয়েছি। টহল গাড়িকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

    আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।

    নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, এই বিস্ফোরণে তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

    নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ আফগানিস্তানের ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে আইএসের হামলাতেই একশর বেশি মানুষ নিহত হয়েছিল


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ