ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • বালককে যৌন হয়রানি, তরুণীর ২০ বছরের কারাদণ্ড

    বালককে যৌন হয়রানি, তরুণীর ২০ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদের দেখভালের দায়িত্ব যার হাতে ছিল, তারই যৌন যৌন হয়রানি শিকার হয়েছিল এক বালক। চার বছর আগের ওই ঘটনায় ভারতের এক তরুণীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    দেশটির হায়দরাবাদের ঘটনায় অভিযুক্ত ওই তরুণীর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছিল। একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই তরুণীকে দোষী সাব্যস্ত করেছে। ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে তাকে।

    অভিযুক্ত তরুণীর বয়স ২৭। ছেলেদের প্রাইমারি স্কুলে কেয়ারটেকারের চাকরি করতেন তিনি। ২০১৭ সালের ১ ডিসেম্বর তার বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনেন স্কুলের এক ছাত্রের বাবা। অভিযোগে তিনি জানান, তার ছেলে নিয়েমিত যৌন হেনস্থার শিকার হতে হয় স্কুলে।
    ছাত্রটির বয়স ৯ বছর। কীভাবে তাকে হেনস্থা করা হতো, তার বিশদ পুলিশকে জানিয়েছিলেন ছাত্রের বাবা। 

    অভিযোগে বলা হয়, স্কুলের কেয়ারটেকার ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন। এমনকি ছাত্রটির গোপনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্রটি প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী। অভিযোগে তরুণীকে বিকৃতকাম বলে উল্লেখ করেছিলেন ছাত্রের বাবা।

    বলেছিলেন, ‘ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করতেই ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় সে।’ ছাত্রটিকে ওই তরুণী সিগারেটের ছ্যাঁকাও দিতেন বলে অভিযোগ। চার বছর পর সেই মামলার নিষ্পত্তি হলো।

    বিশেষ শুনানিতে বৃহস্পতিবার ওই মামলায় তরুণীকে দোষী সাব্যস্ত করে আদালত। পকসো আইনে দোষী সাব্যস্ত তরুণীকে ২০ বছরের হাজতবাসের সাজা দেওয়া হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ