ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • হিজবুল্লাহ-ইরানের সমর্থকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    হিজবুল্লাহ-ইরানের সমর্থকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবানন এবং কুয়েত ভিত্তিক আর্থিক চালিকাশক্তি কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরানের কুদস ফোর্সকে অর্থ সহায়তা দেয় বলে অভিযোগ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, এ ব্যবস্থা ব্যবসায়ী মোর্তেজা মিনায়ে হাশেমির জন্য প্রযোজ্য। তিনি চীনে বসবাস করেন এবং ইরানের কুদস ফোর্সকে টাকা দেন।

    দুই চীনা নাগরিক হাশেমিকে ব্যাংক অ্যাকাউন্ট স্থাপনে সহায়তা করেছিলেন এবং তার কোম্পানির জন্য মালিক হিসাবে কাজ করেছেন। এটি হংকং এবং চীনের মূল ভূখণ্ডে অবস্থিত।

    মার্কিন ট্রেজারি বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে দুই চীনা নাগরিকের নাম এসেছে তারা হলেন- ইয়ান সু জুয়ান এবং সং জিং। হাশেমির পক্ষ থেকে মার্কিন-বংশোদ্ভূত ইয়ান সু জুয়ান, ডুয়াল ইউজ পণ্য ক্রয় করে ইরানে পাঠায়।

    এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, এই নেটওয়ার্কগুলো আঞ্চলিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার পাচার করেছে। এগুলো দিয়ে তারা হিজবুল্লাহ এবং আইআরজিসি-কিউএফ উভয়ের সুবিধার জন্য মুদ্রা বিনিময় কার্যক্রম পরিচালনা এবং স্বর্ণ ও ইলেকট্রনিক্সে ব্যবসা করে।


    হিজবুল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ডের তহবিল এবং লেবানন ও পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বজায় রাখতে এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে উৎপন্ন রাজস্ব ব্যবহার করে। বিবৃতিতে উল্লেখ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ