ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করলো তালেবান

    নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করলো তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে তালেবান সরকার। আজ শুক্রবার কাবুলে মন্ত্রণালয়ের ভবনে নারীদের সব চিহ্ন মুছে দিয়ে সেখানে তালেবানের নৈতিক পুলিশের চিহ্ন প্রতিস্থাপন করেছে শ্রমিকরা। বিভাগটির সাবেক নারী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, তাদের ভবনের বাইরে তালা দেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি।

    প্রকাশিত ছবি এবং রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি দারি এবং আরবি মিশ্রিত চিহ্ন দ্বারা আচ্ছাদিত ছিল। শুক্রবার সেখানে ‘প্রার্থনা ও নির্দেশনা মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার এবং অনৈতিকতা প্রতিরোধ’ লেখা দেখা গেছে।


    একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের বাইরে অবস্থানরত নারী কর্মীরা বলছেন, তারা গত কয়েক সপ্তাহ ধরে কাজ করতে আসার চেষ্টা করছেন। কিন্তু প্রতিবারই তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিচ্ছে তালেবান। বৃহস্পতিবার ভবনের গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়।

    পূর্বের সরকারের সময়ে মন্ত্রণালয়ে কাজ করা এক নারী বলেন, ‘আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী। যখন কোনো মন্ত্রণালয় নেই, তখন একজন আফগান নারীর কি করা উচিত?’

    তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তালেবান মুখপাত্র।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ