ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

 ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ১৮ রোহিঙ্গা নাগরিক। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত আড়াইটায় চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

আটকদের মধ্যে ১০ জন শিশু ও আটজন প্রাপ্ত বয়স্ক রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয়রা ১৮ রোহিঙ্গাকে আটক করে। তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ