ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বাড়তে পারে বৃষ্টি

বাড়তে পারে বৃষ্টি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


আগামী দুদিন সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া রাতের শেষভাগে দেশের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। দেশের একাধিক স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝেমধ্যে নামতে পারে বৃষ্টি। তবে আগামী দুদিন বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক ‍জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকাতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ৯১ মি.মি.। এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ