ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বিশ্ববিদ্যালয়গুলো খুলতে বৈঠকে শিক্ষামন্ত্রী-ভিসিরা

    বিশ্ববিদ্যালয়গুলো খুলতে বৈঠকে শিক্ষামন্ত্রী-ভিসিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভিসি) সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চ্যুয়াল মাধ্যমে এ বৈঠক শুরু হয়।


    বৈঠকে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যায়, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।  

    প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হয়।

    উচ্চ শিক্ষাস্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এর আগে এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মধ্য অক্টোবরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। তবে কবে থেকে খুলে দেওয়া হবে তা বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে।  

    সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত খোলার কথা ভাবা হচ্ছে।  

    দ্বিতীয় দফার বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সঙ্গে বৈঠক করে দ্রুত খুলে দেওয়া যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ