ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ

    মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের ইসলামপুরে মাদরাসার আবাসিক হল থেকে মীম (৯), মনিরা (১১) ও সূর্যবানু (১০) নামে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে অবস্থিত মাদরাসাটির নাম বাংলা বাজার সভুকড়া দারুতাক্কুয়া মহিলা কওমি মাদরাসা।


    সোমবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনায় দুপুরে নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবকরা ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে মীম উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর সরদার পাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে, মনিরা গোয়ালের চর ইউনিয়নের সভুকড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও সূর্যবানু দক্ষিণ সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে।

    নিখোঁজ মীমের মা হাসিনা বেগম জানান, রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা থেকে জানানো হয়, মীম মাদরাসায় নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি।

    মাদরাসার মুহতামিম আসাদুজ্জামান জানান, রোববার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ছাত্রীদের ডেকে উঠানো হয়। সবাই নামাজ পড়তে গেল ওই তিন ছাত্রী পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে অবিভাবকদের জানানো হয়।

    ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মাদরাসার মুহতামিমকে নজরদারিতে রাখা হয়েছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ