ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে বাইকচালক অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগী নিয়ে হাসপাতালে

    বরিশালে বাইকচালক অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগী নিয়ে হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অক্সিজেন সরবরাহ ঠিক রেখে মোটরসাইকেল চালক নিজের শরীরের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার গামছা দিয়ে বেঁধে রোগীকে নিয়ে হাসপাতালে গেলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিলে সামনে পুলিশ চেকপোস্ট পড়ে। তবে মোটরসাইকেল রোগী দেখে কোনো জিজ্ঞেসা ছাড়াই চেকপোস্টের বেঁড়িকেট খুলে দেন পুলিশ।

    শনিবার (১৭ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দৃশ্য দেখা যায়।

    বরিশাল-পটুয়াখালী মহাসড়কে চেকপোস্টে দায়িত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েকজন সদস্য বলেন, মোটরসাইকেলের পেছনে যাত্রী দেখে প্রথমে আমরা সিগনাল দিয়েছিলাম। কিন্তু মোটরসাইকেলটি যখন চেকপোস্টের কাছাকাছি এসে পৌঁছে তখন দেখা যায় যে, পেছনে বসা মহিলার মুখে মাস্কের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার। পরে মোটরসাইকেলটি দ্রুত যাওয়ার জন্য আমরা আর সংকেত দেই না। সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ টুটুল বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন চলছে। লকডাউনে চেকপোস্টে সবাইকে কমবেশি জিজ্ঞেস করা হচ্ছে। মোটরসাইকেলচালককে এ অবস্থা দেখে ওই সময়ে কিছু আর বলার ছিল না। দ্রুত রোগীকে নিয়ে হাসপাতালে যেতে পারলে কিছুটা হলেও বিপদমুক্ত হবেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ