ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে ‘আহার’ র ইফতার সামগ্রী বিতরণ

    বরিশালে ‘আহার’ র ইফতার সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষাটোর্ধ ব্যক্তি যারা ভিক্ষা না করে রিকশা চালিয়ে কিংবা অন্য কর্ম করে জীবিকা নির্বাহ করেন তাদের ১০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘আহার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

    শনিবার বিকেলে নগরীর পুলিশ লাইনস রোডের এন হোসেন এভিনিউতে স্বাস্থ্য বিধি মেনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান, আহার-এর সভাপতি আল-আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    আহার-এর সভাপতি আল-আমিন হাওলাদার জানান, ষাটোর্ধ ব্যক্তি যারা ভিক্ষা না করে রিকশা চালিয়ে কিংবা অন্য কর্ম করে জীবিকা নির্বাহ করেন তাদের ১০০ জনের মধ্যে রমজান মাসের প্রয়োজন মেটাতে ২ লিটার সয়াবিন তেল, আধা কেজি খেজুর, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিড়া, ১ কেজি আখের গুড়, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ২টি সাবান উপহার দেয়া হয়। তাদের এই সহায়তা অব্যাহত থাকবে।


    বরিশালে ‘আহার’ র ইফতার সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ