ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে দৈনিক বিজনেস বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

     লালমোহনে দৈনিক বিজনেস বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে উন্নয়ন সমৃদ্বির প্রতিদিন শ্লোগানে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি একেএম হাসানাতুজ্জামান সোহাগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এলটি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শাহীদ উদ্দিন। বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সদস্য মিজানুর রহমান লিপু, নুরুল আমীন প্রমূখ।  

     আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মোস্তফা জামান সোহাগ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রাসেল আহমেদ, প্রেসক্লাব সহসভাপতি মাহামুদ হাসান লিটন, জসিম উদ্দিন, সদস্য সালাম সেন্টু, শংকর মজুমদার, অপু হাসান, হাসান পিন্টু, আরিফ, আবদুর রহমান নোমান, জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পন।

    আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকাটি ৫ বছরে পদার্পণ করায় পত্রিকা সংশ্লিস্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্বের ন্যায় সামনের দিকে পত্রিকাটি বস্তুনিস্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবে এই আশা রাখছি। আলোচনা সভা শেষে কেক কেটে বিজনেস বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।      
     

     

     

    শংকর মজুমদার /এইচকআের 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ