ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আগৈলঝাড়ায় ১৩৬ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার 

    আগৈলঝাড়ায় ১৩৬ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে রোববার (১২ সেপ্টেম্বর) সারা দেশের সাথে বরিশালের আগৈলঝাড়ায় ৯৮টি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক ৩৮টিসহ ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় দীর্ঘ প্রায় ১৭ মাস পরে উৎসাহ ফিরে এসেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে।  ইতোমধ্যে বিদ্যালয় গুলোর কর্মচারীরা প্রতিষ্ঠানের ক্লাশ রুম, বেঞ্চ, বারান্দাসহ ভবন পরিস্কার পরিচ্ছন্ন সম্পন্ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনী কক্ষে পাঠদান শুরুর আগে স্ব-স্ব বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের উপযোগী করতে ধোঁয়া মোছার কাজ সম্পন্ন হয়েছে। 

    উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মূল ফটকে জীবানুনাশক স্প্রেসহ সকল প্রস্তুতি নিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় বিদ্যালয়ের বিভিন্ন ক্লাশ রুম জীবানুনাশক স্প্রে দিয়ে পরিস্কার করতেও দেখা গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, প্রতিজন শিক্ষার্থীর সু-স্বাস্থ্য নিশ্চিত করে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে।

     উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুনরায় ক্লাশ চালু করায় আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও এনিয়ে বেশকিছু সুপারিশ দিয়েছে। এসব নির্দেশনা মেনে প্রায় ১৭ মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরুর ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পরতে হবে। তিনি আরও বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারী নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এখন পুরোপুরি প্রস্তুত। উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ক্লাশে পাঠদান কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। সেক্ষেত্রে সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সর্বপ্রথম বিবেচ্য বিষয়। তিনি আরও বলেন, ক্লাশ ও কম্পাউন্ডে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা, ওয়াস ব্লক, জীবানুনাশক স্প্রেসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরিয়ে আনতে দ্রুত ক্লাশে পাঠদান শুরু করার ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ