ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • মাদকের সাথে কোনো আপোষ নয় : উপ- পুলিশ কমিশনার

    মাদকের সাথে কোনো আপোষ নয় : উপ- পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে মাদকের সাথে কোনো আপোষ নয়। 

    তিনি মাদক নির্মূলে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পাশাপাশি মাদকের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। 

    আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এই আহ্বান জানান বিএমপি’র নবাগত উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া। গত ১৮ অক্টোবর বরিশাল মেট্রোপলিটনে যোগদান করেন তিনি। এর আগে বগুড়ার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন আলী আশরাফ ভূঁইয়া। 
    প্রেসক্লাব সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এবং প্রেসক্লাব সদস্য রাহাত খান।

    এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, হুমায়ুন কবির, গোপাল সরকার, শাহীনা আজমীন, গিয়াস উদ্দিন সুমন, শাহীন হাফিজ, সুমন চৌধুরী এবং অপূর্ব অপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে উপ-কমিশনার প্রেসক্লাবে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ